প্রথমবারের মত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শনিবার রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় শুরু হওয়া এক ঘণ্টার পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়ে ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০টি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. লুৎফর রহমান ও প্রফেসর ড. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, বিভিন্ন একাডেমিক কমিটির চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। কিন্তু এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা চালু করেছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

36 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago