‘আ.লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে’: কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ

কুমিল্লায় বিএনপির জেলা সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এদেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এদেশে ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নির্যাতন ও হত্যাকাণ্ডেরে কথা স্মরণ করে তিনি বলেন, ১৪০০ মানুষ কে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ২০ হাজার পঙ্গুত্ব বরণ করে আহত অবস্থায় আছে। এত রক্তের সিঁড়ি বেয়ে আমরা এখানে এসেছি। যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবেই।

বিএনপির ৩১ দফা হচ্ছে রাজনীতির একটি মহাকাব্যের নাম। এই ৩১ দফা তারেক রহমানের ৩১ দফা।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ লুটপাট ও গণতন্ত্র হত্যার ইতিহাস রচনা করেছে। তার দাবি অনুযায়ী, বিদেশে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং মেগা প্রকল্পের নামে লুট হয়েছে আরও ২ লাখ ৮০ কোটি টাকা—যা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সম্মেলনে ১৪টি ইউনিটের ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ও ৫ হাজার ৮০০ জনেরও বেশি ডেলিগেট অংশ নেন। কুমিল্লা টাউন হল মাঠ ও আশপাশে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কুমিল্লা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago