পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পাংগাশিয়া পায়রা নদীর তীরবর্তি চরের মাটি কাটার সময় ট্রলারসহ ৫ জন শ্রমিককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, নাসির হাওলাদার (৩৬), নুর হোসেন (৩০), আবুল বাসার (৪১), আবদুস ছালাম (৪৬), মো: সহিদুল (৩৯)। তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি পার্শবর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে বলে জানা যায়। শনিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে শ্রমিকরা ট্রলারে করে চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে পার্শবর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মাটি কাটার মূল হোতা পালিয়ে গেছে বলে জানা গেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি চরাঞ্চল থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষিজমি ও জনবসতিপূর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…