নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন(৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বরুয়াকোনা বিওপি’র একটি টহল টিম গোয়েন্দা তথ্যের বিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে
কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
অপরদিকে ভরতপুর বিওপির একটি টহল টিম গোয়েন্দা তথ্যের বিত্তিতে শুক্রবার রাত ৭ টার দিকে দূর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাজীপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…