বগুড়া আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সাথে বিএনপি নেতা আব্দুল মহিত তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আদমদিঘী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ৬৫টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতাকর্মীসহ  সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা উপজেলার কালাই কুড়ি জিএম এ্যাকোয়া কালসার মৎস্য খামারে সৌরভ কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলার বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, এসময় উপস্থিত ছিলেন  আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি  নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কামরুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল,  এ্যাডঃ রবিন্দ্রনাথ সাহা, রাকেশ সাহা, ডাঃ বিপুল চন্দ্র, রতন চন্দ্র কুন্ড,  রতন মুখার্জি, হারান চন্দ্র, রামচন্দ্র, দেবাশীষ মন্ডল, ইউপি সদস্য সুদেব কুমার ঘোষ, বাদল মৈত্রী, আশুতোষ সরকার, শ্যামুল পাল প্রমখ। অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি উপজেলার ৬৫টি পূজা মন্ডপের জন্য আর্থিক সহযোগিতার টাকা প্রতিটি মন্ডপের পরিচালনা কমিটির নেতাদের হাতে তুলে দেন।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago