রায়গঞ্জে মালতীনগর দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে খাতা কেড়ে নিলো স্থানীয়রাঃপরীক্ষা স্থগিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষার খাতা কেড়ে নিলেন স্থানীয়রা। জনগণের তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি।
জানাযায়, উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুপার ও ইবতেদায়ী প্রধান এই দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই নিয়োগ পরীক্ষায় সুপার পদে ৮জন এবং ইবতেদায়ী প্রধান পদে ৪ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় জনসাধারণ সরাসরি ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এবং পরবর্তীতে স্থানীয় জনসাধারণ পরীক্ষা হলে মধ্যে ঢুকে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন।

পরবর্তীতে জনসাধারণের অভিযোগ ও তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম। বিষয়ে ধুবিল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন জানান, এই নিয়োগ প্রক্রিয়াটি অনিয়মের ভিত্তিতে হচ্ছে।  জানতে পেরেছি দুইটি পদে প্রায় ২৫ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে পিলু জানান, এই প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাটি স্বচ্ছ ভাবেই হচ্ছিল। কিন্তু  স্থানীয় জনসাধারণের তোপের ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, এই নিয়োগ পরীক্ষাটা নিয়ম মধ্যে দিয়ে শুরু হয়। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এই নিয়োগের বিষয়টি আমি অবগত ছিলাম না। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সাথে আলোচনা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম জানান, এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ আগে থেকে ছিলো না, পরীক্ষা চলাকালীন সময়ে লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago