রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন দক্ষিণ শাখার উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ ,তাড়াশ ও সলঙ্গা) জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ড. আব্দুস সামাদ।
সমাবেশে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিন জিহাদী। মোহাম্মদ আলী সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস সামাদ বলেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে ইসলামী আদর্শের গুরুত্ব অপরিসীম। জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।”
অনুষ্ঠানে এলাকার নারী সমর্থকরা বিপুল সংখ্যক উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তোলেন।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নারীর অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago