পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অনিয়ম দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশঃ কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় মামলা

রংপুরের মাই টিভি প্রতিনিধি মাহমুদুল হাসান অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর ২০২৫  পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ মামলায় ৪ জনকে আসামীসহ আরো ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।

‎উল্লেখ্য গত ২০২৫ সালের ২৯ এপ্রিল বিকেলে কুরিয়ার সার্ভিসে ওই প্রতিনিধির নামে দুটি পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়। মাই টিভিতে কয়েকটি ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় এ ঘটনা ঘটেছে বলে জানান মাই টিভির রংপুর ব্যুরোপ্রধান মাহমুদুল হাসান। কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয় ।

‎চিঠির একটি খামে লেখা ” অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তোর কারণে। এবার আমার খেলা শুরু। ঠিকমতো পছন্দের খাবার খেয়ে নে রে হারামখোর।’ অপর খামে লেখা ‘ভাটা মালিকের কাজই মূলত সব সময় আগুন নিয়ে খেলা করা, তোর সময় শেষ, রংপুর মিঠাপুকুর বা সুবিধামতো জায়গা পেলেই খেল খতম। অপেক্ষার প্রহর গণনা শুরু। এর আগেও রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরায় নকল গো-খাদ্য ভুষি তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়েও হামলার শিকার হয়েছিলেন সাংবাদিক মাহমুদুল হাসানসহ তিনজন সংবাদকর্মী  ।

‎মুঠোফোনে ভুক্তভোগী সাংবাদিক মাহমুদুল হাসান  প্রতিবেদককে জানান, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি নিয়ে বেশ কয়েকটা সংবাদ করেছি সে কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে ভয়ভীতি প্রদর্শনসহ হত্যার উদ্দেশ্যে এসব করেছে । আমি অনুরোধ করছি এই ঘটনার সাথে যারাই জড়িত আছে প্রশাসন যেনো সুষ্ঠু তদন্তসহ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে৷

‎রংপুর রিপোটার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিকদের কন্ঠরোধ করতে নানা সময়ে সাংবাদিকদের ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয় দুষ্কৃতকারীরা এটা  স্বাধীন সাংবাদিকতায় ব্যাপক প্রভাব ফেলে । এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

‎এ সময় তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

‎সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল বলেন, সারা দেশে যেভাবে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে এভাবে হামলা চলতে থাকলে এই পেশায় ভালো মানুষ আর আসতে চাইবেনা। যারা সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেনো ব্যবস্থা নেন এবং অপরাধীরা যেনো কোনোভাবেই ছাড় না পায়।

‎রংপুরের সাংবাদিকরা মনে করেন সাংবদিককে কাফনের কাপড় পাঠানো শুধুমাত্র একটি ভয় দেখানো নয় এটি স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। পীরগঞ্জের এই ঘটনা বাংলাদেশের আঞ্চলিক সাংবাদিকদের জন্য এক ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা না হলে শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যম সম্প্রদায়ের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ আরও তীব্র হবে।

‎পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। আর ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago