রংপুরে নিখোঁজের একদিন পর মাটির নিচ থেকে কৃষকদল নেতার মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মোবারক আলী নামের জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।

‎এর আগে নিখোঁজ হওয়া কৃষকদল নেতার খোঁজে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের স্ত্রী।

‎নিহত মোবারক আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

‎পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বেরিয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। পরদিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মমিনুলের বাড়ির পাশের কলাবাগানে মাটি খোঁড়া দেখতে পান স্থানীয়রা। এরপর তারা মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের একটি অংশ বের হয়ে আসে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago