ভারতের ওপেনার অভিষেক শর্মা এশিয়া কাপে আরো এক রেকর্ড গড়লেন। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
অভিষেক এখন পর্যন্ত ছয় ম্যাচে ৩০৯ রান করেছেন। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মোহাম্মদ রিজওয়ানের।২০২২ সালের ২৮১ রান করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। সেই একই টুর্নামেন্টে বিরাট কোহলি ২৭৬ রান করেছিলেন। এবার তাদেরকে ছাড়িয়ে গেলেন অভিষেক।
গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমানের বিপক্ষে কিছুটা ধীরে শুরু হলেও, সুপার ফোরে অভিষেক হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন টানা তিন ম্যাচে।পাকিস্তানের বিপক্ষে ৭৪ এবং পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রান করে তিনি ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে ৩০০ রান অতিক্রমকারী ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…