ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে মহানগরীর আওতাধীন মতিহার থানা উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ই-মেইল ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে কমিটি বিলুপ্তির কথা অবহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী মহানগর শাখা এবং মহানগর শাখার অধীন মতিহার থানা উত্তর ও দক্ষিণ এবং কাটাখালী থানা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ বলেন, ই-মেইলের মাধ্যমে কমিটি বিলুপ্তির নোটিস পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।
রাজশাহী মহানগরীর আওতাধীন শুধু তিনটি থানা কমিটি বিলুপ্ত প্রসঙ্গে সৌরভ আরো বলেন, মহানগর ছাত্রদলের অধীন বাকি তিন কমিটি বিলুপ্তির বিষয়ে আমরা কিছু জানি না। সংবাদ বিজ্ঞপ্তিতে দেখেছি। মহানগর ছাত্রদলের কমিটির মেয়াদ দুই বছর এক-দুই মাস হয়েছিল। দুই বছর মেয়াদি এসব কমিটি দুই-তিন বছরও থাকে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ জুন আকবর আলী জ্যাকিকে সভাপতি ও খন্দকার মাকসুদুর রহমান সৌরভকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছিল।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…