বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ফতুল্লায় চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়াসিন হত্যা মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রশিদ গোপালনগর গ্রামের আজগার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, বিকেল তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতর ঘটনায় চারটি মামলা রয়েছে। এছাড়াও ব্যবসায়ী জাকির হত্যাসহ সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।

এদিকে রশিদের গ্রেপ্তারের খবরে বিকেল ৩টা থেকে ফতুল্লা মডেল থানার সামনে জড়ো হতে শুরু করে তার অনুসারীরা। বিকেল সাড়ে চারটার দিকে তারা থানা ঘেরাও করে আন্দোলন শুরু করে রশিদের মুক্তি দাবি করে স্লোগান দেয়। এসময় তারা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে রশিদের অনুসারীদের সরিয়ে দেয়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, তার বিরুদ্ধে অনেক মামলা আছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ইয়াসিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছি।

উল্লেখ্য, গত বছর ২১ অক্টোবর ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস মোড় এলাকা থেকে র‌্যাব রশিদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছিল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

26 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

43 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

54 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago