পরশুরামে স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা রাস্তা মেরামত করলো বিএনপি নেতাকর্মীরা

ফেনীর পরশুরামের সুবার বাজারে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার করেছে বিএনপি নেতাকর্মীরা। সুবার বাজারের পশ্চিম পাশের সড়ক ও সুবার বাজার-মনিপুর সড়কের বিভিন্ন স্থানে সুড়কি ও বালু ফেলে সড়কগুলো মেরামত করা হয়।‎

‎বৃহস্পতিবার ভাঙ্গা সড়কগুলো স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচল উপযোগী করেন মির্জানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

২০২৪ ও ২৫ সালের বন্যায় ভেঙ্গে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। এসব সড়ক দিয়ে মানুষ ও শিক্ষার্থীরা চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয় বিএনপি।

সড়ক সংস্কার কাজে মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার রুবেল, সাবেক সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মজুমদার, বিএনপি নেতা গোলাম মোস্তফা, জাহাঙ্গীর সরকার, মো. হুমায়ুন দুলাল, ইউনিয়ন যুবদলের আহবায়ক রাজিব রাজু, যুগ্ম আহবায়ক শামীমুল হক চৌধুরী, মনির হোসেন মিন্টু, আব্দুল আজিম রিংকু, নুরুন্নবী, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম নিশান, খন্দকার সাইফুল, শহিদুল ইসলাম শামীম, তারেক জিয়া, বাদশা ছাত্রদল নেতা মো. মুসা, শাকিব ও আনোয়ারসহ নেতাকর্মীরা অংশ নেন।

‎ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহিদ আহম্মদ খোন্দকার জানান, ২০২৪ ও ২৫ সালের বন্যায় ভেঙ্গে যাওয়ার পর এসব সড়ক আর মেরামত করা হয়নি। বিএনপির ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশে জনকল্যাণে এসব সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago