কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ওসি নাজমুল আলমকে প্রত্যাহারে জনগণের তীব্র প্রতিবাদ ও মানববন্ধন
কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলমকে আকস্মিক ভাবে প্রত্যাহার করায় রাজারহাট উপজেলাসহ জেলার সর্বত্র তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে জনগন। রাজারহাট বাসী করেছে মানববন্ধন।
স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যাবার পর যখন পুলিশ প্রশাসনের মনোবল তলানীতে নেমে আসে, তখন ওসি নাজমুল আলম জনগণের জানমাল রক্ষা, মাদক ও ক্যাসিনো বিরোধী অভিযান, সন্ত্রাসী কর্মকান্ড দমন করে জনগনের আস্তাভাজন হবার চেষ্টা করছেন এসময় তাকে প্রত্যাহারে জনগনে মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। পাশাপাশি অনলাইনে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। একজন এভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, একজন রাজারহাটের বাসিন্দা হয়ে বলতেছি ওসি নাজমুল আলম এই কয়দিনে রাজারহাটের অপরাধ দমনে যেই বেবস্থা গুলা নিয়েছেন তা আর কোন ওসি রাজারহাটে এই রকম কাজ করতে পারে নাই, মাদক থেকে শুরু করে জুয়ার আসর পর্যন্ত উনি রেড করেছেন,আমি শিওর ওনাকে ওনার অন্যায়ের প্রতিবাদ করার কারনেই সারানো হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর একজন বলেন, ভালোর কাল নাই, গোয়ালার গরু নেই। আনিসুর রহমান নামে একজন এভাবে মতামত প্রকাশ করেন এভাবে, ওসি নাজমুল স্যার আমাদের কচাকাটা থানায় থাকাকালীন আমাদের থানা বাসি অনেকটা নিরাপদ ও সুবিচার পেয়েছিল কিন্তু এখান থেকে হঠাৎ করে রাজারহাট চলে যাওয়ায় আমরা অনেকটা বিপাকে পড়েছিলাম, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এরকম লোকের দরকার কিন্তু দুষ্কৃতীদের জন্য হচ্ছে না, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন তাকে পূর্ণ বহাল করা হোক, নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ ছিলেন। রিপন সরকার নামে একজন এভাবে মতামত ব্যক্ত করেন, ওসি সাহেব একজন ভালো এবং পরিচ্ছন্ন ব্যক্তি। নিশ্চয়ই কোন অপরিচ্ছন্ন ব্যক্তির সাথে বনিবনা হয় নাই তাই হয়তো এমনটা হয়েছে। এভাবে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। যখন রাজাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনের মাধ্যমে জেলার পুলিশের প্রতি মানুষের আস্হা ফিরে আসতে শুরু করেছে, তখন তাকে প্রত্যাহার কার স্বার্থে করা হলো এ প্রশ্ন জেলাবাসীর মুখে মুখে। সর্বশেষ তাকে রাজারহাট থানায় পূর্ণবহালের দাবীতে বৃহস্পতিবার বিকেলে
ট্রাফিক মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করার খবর পাওয়া গেছে।