বগুড়ায় দ্বিতীয় বিয়ের জেরে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী তানজিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়ায় এ  ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো: রাজু(৪২)। তিনি বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে। রাজু পেশায় গাড়িচালক। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন রাজু। এ সময় প্রথম স্ত্রী ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত তানজিলা পলাতক রয়েছেন। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago