রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন আজাদুল

রংপুরের গঙ্গাচড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গজঘণ্টা ইউনিয়নের খামারটারি গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে আজাদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির ভাঙাচোরা টিন ও ছাইয়ের স্তুপের পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন আজাদুল ইসলাম।
তিনি জানান, ঘটনার দিন স্ত্রী চিকিৎসার জন্য হারাগাছে ছিলেন। তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে এশার নামাজ শেষে বিদ্যুৎ না থাকায় বাড়ীর পাশে তিস্তা নদীর শহর রক্ষা বাঁধে বসে বাতাস নিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ আসার পর বাড়ি ফেরার পথে দেখেন তার ঘরে আগুন জ্বলছে।
আজাদুল বলেন, বিদ্যুৎ থাকায় পানি দিয়েও আগুন নেভানো যায়নি। পরে বিদ্যুতের লাইন কেটে পানি ছিটানো হলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘরে থাকা মেয়ে-জামাইয়ের জমানো টাকায় কেনা আট লাখ টাকার তামাক, ছেলের কম্পিউটার, ফ্রিজ, কাপড়, চাল-ডাল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন খাওয়ারও কিছু নেই।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই বাড়ির সবকিছু ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago