বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হতে চান
বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির মঞ্জু। উজিরপুরের ধামুরার “মিয়া বাড়ির” কৃতি সন্তান  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির মঞ্জু এলাকায় অত্যান্ত সুপরিচিত মুখ। তার বাবা মরহুম আতাহার আলী মিয়া ছিলেন সরকারি খাদ্য কর্মকর্তা। অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক। তার দুটি সন্তানই অদম্য মেধাবী।
তার একমাত্র ছেলে নাফিস কবির উৎস ইংল্যান্ডে বার এট ল’ ডিগ্রি সম্পন্ন করেছেন। ডিসেম্বরে দেশে ফিরে তিনি বাবার মত মহান আইন পেশায় নিয়োজিত হবেন। একমাত্র মেয়ে নুসাইবা কবির ভূমি ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অর্নাসে অধ্যয়নরত। ছাত্র জীবনে রাজনীতিতে হাতে খড়ি নেওয়া হুমায়ুন কবির মঞ্জু তৃনমূল থেকে উঠে এসে প্রশাসন ও রাজনীতির কেন্দ্রীয় পর্যায়ে তার অবস্থান ও পরিচিতি সুসংহত করেছেন। নিরঅহংকারী, মিষ্টভাষী, সদালপী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে তিনি সকল মহলে সমাদৃত। তিনি ওয়ান ইলেভেন ও বিগত আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক হয়রাণিমূলক মিথ্যা মামলার আসামী হওয়া অগণিত বিএনপি নেতা-কর্মী,সমর্থক ও সাধারণ মানুষকে উচ্চ আদালত থেকে জামিন করানোসহ নানা ভাবে ফ্রি আইনী সহায়তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান। দলীয় আদর্শে অবিচল থাকা,সততা, ত্যাগ, যোগ্যতা ও দক্ষতার নিরীখে দল তাকে যথার্থ মূল্যায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে জিয়া অন্ত:প্রাণ অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির মঞ্জু বলেন বিএনপির মনোনয়ন পেলে দলমত শ্রেণী-পেশা নির্বিশেষে জনগনের অকুন্ঠ সমর্থনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দেবো এবং বানারীপাড়া ও উজিরপুর উপজেলাকে আরও উন্নত ও আলোকিত উপজেলায় রূপান্তর করবো।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago