পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জুয়েলের বাড়িতে।
স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে নিয়মিতভাবে জুয়ার আসর বসত।
মঙ্গলবার রাতে দেলোয়ার সেখানে গিয়ে পাঁচশ টাকা বখরা দাবি করলে জুয়েল পক্ষের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে
এলে জুয়েলের অনুসারীরা দেলোয়ারকে আটক করে পুলিশে খবর দেন।
জুয়েল অভিযোগ করেন, দেলোয়ার দা হাতে নিয়ে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছিল। তবে দেলোয়ারের পরিবারের দাবি, প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে শব্দ শুনে তিনি ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক মাসুদ প্যাদা ঘটনাস্থলে পৌছান।
এরপর পুলিশ গিয়ে দেলোয়ারকে থানায় নিয়ে যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন বলেন, “রাতের ডিউটিরত কর্মকর্তা ঘটনাস্থল থেকে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনেন। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তার পরিবারের কেউ থানায় এলে তাকে ছেড়ে দেয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…