নেত্রকোনায় আর্থিক টানপোড়নে জমজ শিশু বিক্রির চেষ্টাঃ ভরন পোষণের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিশু সুরক্ষা সমাজকর্মীদের মাধ্যমে নেত্রকোণা শহরের নাগড়া আনন্দবাজার এলাকায় এক চরম দরিদ্র পরিবারের সন্ধান পাওয়া যায়। পরিবারটির আর্থিক অনটনের জন্য তাদের নবজাতক জমজ বাচ্চাদের বিক্রি করার চেষ্টা করে আসছিল।
অর্থকষ্টে পরিবারটি তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে পারছিলো না। খাবারের অভাবে মায়ের বুকে সন্তানদের জন্য পর্যাপ্ত দুধ পর্যন্ত আসছিলো না। খাবারের অভাবেই তারা নবজাতক জমজ সন্তানদের বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় বিষয়টি উত্থাপিত হয়। উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, প্রবেশন অফিসার ও শিশু সুরক্ষা সমাজকর্মীরা এই পরিবারটির আর্থিক দুর্দশার কথা ও নবজাতক বিক্রি করে দেয়ার প্রচেষ্টার কথা সভার সভাপতি নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়ের কাছে তুলে ধরেন।
জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় জেলা প্রশাসক মহোদয় বিষয়টি শুনে অত্যন্ত ব্যথিত হন এবং তাৎক্ষণিকভাবে এই পরিবারটির পাশে থাকার কথা বলেন।
সভায় পরিবারটির দুর্দশার কথা অবহিত হয়ে জেলা প্রশাসক মহোদয় বাচ্চা দুইটি রক্ষায় আজ সন্ধ্যায় পরিবারটির কাছে ছুটে যান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),এনডিসি নেত্রকোণা,উপপরিচালক সমাজসেবা,প্রবেশন অফিসার ও শিশু সুরক্ষা সমাজকর্মীরা এসময় উপস্থিত ছিলেন…
জেলা প্রশাসক মহোদয়। পরিবারটির আর্থিক দুর্দশার কথা শোনেন এবং পরিবারটিকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেন। পরিবারের চারজন শিশুর মধ্যে অপুষ্টির শিকার বড় সন্তানকে শিশু পরিবার (বালক), নেত্রকোণায় রেখে লালনপালনের পরামর্শ দেন।
এসময় জেলা প্রশাসক মহোদয় পরিবারটির কাছে নবজাতকদ্বয়ের জন্য দুই টিন শিশুখাদ্য ,সদস্যদের জন্য দুই বস্তা শুকনা খাবার ও নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক মহোদয়ের আশ্বাসে পরিবারটি আর নবজাতক বিক্রি করার প্রচেষ্টা করবেনা বলে জানায়।

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago