গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা :গজারিয়ায় অসহায় ও দুস্তদের সহায়তা প্রদান করেছে ভবেরচর ইউনিয়ন বিএনপি,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

গজারিয়া উপজেলার ভবেরচরস্থ কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন,জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান জেলা ছাত্রদলের সা:সম্পাদক জামাল ভূঁইয়া।

ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান শিকদার এর সঞ্চালনায় অন্যান্য দের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনি:যুগ্ম আহবায়ক কেএম জালাল উদ্দীন রীমু,সদস্য সচিব নাজির শিকদার,সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান,সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি, সা:সম্পাদিকা রাবেয়া আক্তার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান প্রমুখ।

জানা যায়,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে ৫০জন অসহায় ও দুস্থদের ১৬টি সেলাই মেশিন,৪টা হুইল চেয়ার ও ৩০জন এর মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়।

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago