তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যুঃ চিকিৎসক পলাতক

বরগুনার তালতলীতে সিজারিয়ান অপারেশনের সময় পেট কেটে যাওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শহরের তালতলী এলাকায় ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালে এঘটনা ঘটে।

ভুক্তভোগী দম্পতি মো. হৃদয় ও সীমা আক্তার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাসিন্দা।

প্রসূতির মা রেবা বেগম বলেন, বুধবার প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় তার মেয়ে সীমা আক্তার। রাতে ডাক্তার নুসরাত জাহান আল্ট্রাসনোগ্রাম করার পর দ্রুত সিজার করার পরামর্শ দেন। আমরা তখন টাকা সংগ্রহ করতে গেলে অনুমতি ছাড়াই তিনি সিজার করেন এবং নবজাতককে কাপড়ে পেঁচিয়ে হাতে তুলে দেন। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এ সময় কাপড় খুলে দেখি তার পেটে কাটা। পরে আমরা মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসক ও নার্সরা ক্লিনিক থেকে সরে পড়েন।

অভিযোগ অস্বীকার করে ক্লিনিকের মালিক মাসুম বিল্লাহ দাবি করেন, শিশুটি শ্বাসকষ্টে মারা গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের তিন ঘণ্টা পর নবজাতকের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। এছাড়া হাসপাতালটির বৈধ লাইসেন্সও নেই। প্রাথমিকভাবে প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘তালতলীতে নবজাতকের মৃত্যুর খবর শুনেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়েছে এবং ওই ক্লিনিকের সব কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, এঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago