ভুয়া মহিলা মুক্তিযোদ্ধা সনদ ও শিক্ষা সনদে চাকুরী পাওয়া ফরিদপুর সদরের সাব রেজিস্ট্রার মিনতী দাসঃ চাকরীর শেষ সময়ে এসে চালিয়ে যাচ্ছেন লুটপাট বাণিজ্য

শেষ সময়ে লুটপাট বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ফরিদপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে

১৯৬৬ সালের ১৪ই মার্চ ঢাকায় জন্ম নেওয়া মিনতী দাসের যুদ্ধকালীন সময়ে বয়স ছিলো মাত্র পাঁচ(৫)বছর। পরবর্তীতে তিনি ছাত্রলীগ করার সুবাদে দেন-দরবার ও মোটা টাকা লগ্নী করে হাতিয়ে নেন মুজিবনগর সরকারের কথিত কর্মচারী পরিচয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ। এরপর শেখ হাসিনার এই পেতাত্মা তৎকালীন আইনমন্ত্রী আমিনুল ইসলামকে বশিভূত করে গোপন সিঁড়ি ব্যবহার করে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ ও বিএ ও এমএ পাশের ভূয়া শিক্ষা সনদ জমা দিয়ে বাগিয়ে নেন সাব রেজিস্ট্রার এর লোভনীয় পদ। কথায় আছেনা ” রতনে রতন চিনে ” তো সেই আলোকে তার স্বামীও একজন ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া সাব রেজিস্ট্রার পরিতোষ দাস। কিছুদিন আগে পরিতোষ দাস অবসরে গেছেন। মিনতি দাসেরও ২০২৬ সালে ১৩ই মার্চ অবসরে যাওয়ার কথা রয়েছে। তবে ঘুষ দুর্নীতি ও জাল দলিল বাণিজ্যের মাস্টারমাইন্ড শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিনতী দাস মুজিবনগর সরকারের কর্মচারী পরিচয়ে ফের চাকরি ১ বছর বর্ধিত করার মিশনে জেলা রেজিস্ট্রার, আইআরওসহ নিবন্ধন অধিদপ্তরে দেন-দরবার চালিয়ে যাচ্ছেন।

এর আগে অবৈধ পন্থায় চাকুরি নেয়ার অপরাধে দুদক কর্তৃক ২০১৭ সালে স্বামী-স্ত্রীর গ্রহণকৃত বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ থাকলেও বেতন-ভাতা জমা না দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও শিক্ষা সনদে চাকুরি করে যাচ্ছেন। বর্তমানে তার স্বামী পরিতোষ কুমার দাষ চাকুরী হতে অবসরে আছেন। সেই সময় পতিত আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাদের প্রভাবে এবং সাবেক আইনমন্ত্রীর প্রিয়জন হিসেবে পরিচিত মিনতী দাস দুদকের একজন দ্বিতীয় সারির অফিসারকে বিভিন্ন উপঢৌকনে ম্যানেজ করে দুদকের সেই তদন্ত রিপোর্ট ধামাচাপা দিয়ে রেখেছেন বলে জানা যায়।
ভূয়া সনদে চাকরি পেয়ে মিনতী দাস ও তার স্বামী পরিতোষ কুমার দাস হাতে পেয়ে জান আলাদীনের চেরাগ ” রাতারাতি বনে গেছেন শত কোটি টাকার মালিক” ।

রাজধানী ঢাকায় ফ্ল্যাট, প্লট, নামে বেনামে কোটিকোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি ও তার স্বামী পরিতোষ দাস । এছাড়া এই দম্পতির নামে রয়েছে মানিলন্ডারিং এর অভিযোগ। এছাড়া কলকাতায় গড়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান। করেছেন পশ্চিম বাংলার রেশন কার্ড, আঁধার কার্ড, ব্যাংক একাউন্ট, বীমা পলিসি ও ভোটার আইডি কার্ড। ফলে এখন তারা দ্বৈতনাগরিক। তাই এক্ষুণি তাদের পাসপোর্ট জব্দ করতে না পারলে যেকোনো সময় পালিয়ে যেতে পারেন কলকাতায়।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও শিক্ষা সনদে চাকুরী পাওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে জমির শ্রেণি পরিবর্তন করে বানিয়েছেন উত্তরায় বহুতল বাড়ি, একাধিক গাড়ী, অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি। পল্লবী সাব রেজিষ্ট্রার অফিসে কর্মরর্ত থাকাকালীন সেখানেও তার গঠিত সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিলো। বিগত সময়ে আইজিআর মান্নান এর নিকট তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দিলেও তার অবৈধ টাকা ও আওয়ামী রাজনীতির প্রভাবে সেই সকল অভিযোগ ধামা চাপা পড়ে যায়।

পল্লবী সাব রেজিষ্ট্রার অফিস থেকে তিনি লোভনীয় জায়গা গাজীপুর সদর সাব রেজিষ্ট্রার অফিসে বদলী হয়ে যান অবৈধ টাকার জোরে। গাজীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসকেও মিনতী দাস তার নিজস্ব ক্ষমতার বলয়ে ঘুষ দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত করেন। গাজীপুর সদর থেকে তাকে অন্যত্র বদলী করা হলে লীগ সরকারের মন্ত্রীদের ক্ষমতা দাপট দেখিয়ে পুনরায় সে আদেশ বাতিল করে গাজীপুর সদর সাব রেজিষ্ট্রার অফিসে আবারো বীরদর্পে ফিরে আসেন।

সূত্রে জানা যায়, সাব রেজিস্ট্রার মিনতি দাস ২০০৯ সালের ৯ ডিসেম্বর নিবন্ধন পরিদপ্তরে যোগ দান করেন সাব রেজিস্ট্রার পদে। মিনতী দাস ১৯৮৫ সালের ২৭ ফেব্রুয়ারির আগে পাস না করা সত্ত্বেও এইচএসসি এবং বিএ (সম্মান) এর জাল সনদ দাখিল করে চাকরিতে যোগ দান করেন। “তিনি পাবলিক সার্ভেন্ট হিসাবে ভুয়া ও জাল সার্টিফিকেটের মাধ্যমে চাকরি নিয়ে ২০১৫ সালের ৩০ জুলাই পর্যন্ত অবৈধভাবে বেতন-ভাতাদি বাবদ সরকারের ১০ লাখ ৯২ হাজার ৭৬৮ টাকা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন মর্মে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।”সেই অভিযোগের পরিপেক্ষিতে তার বিরুদ্ধে ২০১৭ সালে ২১ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলা করে দুদক মিনতী দাস ও তার স্বামী পরিতোষ কুমার দাসের বিরুদ্ধে।

অন্যদিকে পরিতোষ কুমার দাস ১৯৮৫ সালের ২৭ ফেব্রুয়ারির আগে পাস না করা সত্ত্বেও বিএসসি (সম্মান) পাসের জাল সনদ দাখিল করে সাব রেজিস্ট্রার হিসাবে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর যোগ দেন। তিনি রাজধানীর বাড্ডা সাব রেজিস্ট্রার অফিস সহ গুরুত্বপূর্ণ সাব রেজিষ্টার অফিসে দায়িত্ব থাকা অবস্থায় কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ ছিলো। এই দুই মুজিবনগর সরকারের কর্মচারী পরিচয়ে ভূয়া সাব রেজিষ্টারের ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে সরকার হারিয়েছে কোটি কোটি টাকার রাজস্ব।

সূত্রে আরও জানা যায়, ভূয়া সাব রেজিষ্টার পরিতোষও অবৈধভাবে বেতন-ভাতাদি বাবদ সরকারের ১১ লাখ ১২ হাজার ৬৩৬ টাকা আর্থিক সুবিধা গ্রহণ করে অপরাধ করেছিলেন বলে দুদক সূত্রে জানা যায়। সম্প্রতি মুজিবনগর সরকারের কর্মচারী মহা ঘুষখোর সাব রেজিষ্টার মিনতী দাস কিশোরগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ, দুর্নীতি চালিয়ে এখন অবসরে যাওয়ার শেষ সময়ে লুটপাট বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ফরিদপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে।

ফরিদপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে যোগদানের পর থেকে অর্থের বিনিময়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে দলিল রেজিস্ট্রি করে আসছেন। দাতা, গ্রহীতাদেরকে জিম্মি করে বিভিন্ন অযুহাতে ৯ হাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে মিনতী দাসকে । তার চাহিদা মাফিক ঘুষ না দিলে মনগড়া ও কাল্পনিক অভিযোগ উত্থাপন করে দলিল দাতা গ্রহীতাকে নাজেহাল করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

পুনশ্চঃ ২০০৯ সালের ৯ই ডিসেম্বর সাব রেজিস্ট্রার হিসেবে মিনতী দাসের প্রথম পদায়ন হয় শেরপুরের নকলায়। এরপর একে একে নরসিংদীর বেলাবো, টাঙ্গাইলের দেলদুয়ার, চাঁপাইনবাবগঞ্জ সদর, খুলনা সদর, নোয়াখালী সদর, পল্লবী ঢাকা, গাজীপুর সদর, ও কিশোরগঞ্জ সদরের মতো গুরুত্বপূর্ণ স্থানে পোস্টিং বাগিয়ে নেন।

সর্বশেষ কিশোরগঞ্জে বহু নাটকীয় ঘটনার জন্ম দিয়ে ২০২৩ সালের ২২শে মার্চ যোগদেন ফরিদপুর সদরে
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৩ই মার্চ তার অবসর বা চাকরিকাল সম্পন্ন হবে বলে নিবন্ধন অধিদপ্তর সূত্রে জানা যায়। তবে মুজিবনগর সরকারের কর্মচারী পরিচয়ে ১ বছর চাকরি বর্ধিত করার জন্য তিনি বিভন্ন স্থানে দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago