নেত্রকোনা গ্রাম আদালতের অভাবনীয় সাফল্যঃ এক বছরে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯২ শতাংশ

‎নেত্রকোণা জেলায় ৮৬ ইউনিয়ন পরিষদে ৮৬ টি গ্রাম আদালতে গত এক বছরে ১ হাজার ৮২৩ টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিস্পত্তি হওয়া মামলার মধ্যে পারিবারিক,দেওয়ানী ও ফৌজদারি অপরাধ বিষয়ক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এই তথ্য জানানো হয়।
‎সভায় জানানো হয়, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মধ্যে গ্রাম আদালতে ১ হাজার ৯৭৬ টি আবেদন করেন গ্রামের সুবিধা বঞ্চিত বিচার প্রার্থী মানুষেরা। এর মধ্যে ৯২ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে। আবেদনকারীদের মধ্যে ২৫ শতাংশ নারীর ৪৪৪ টি ও ৭৫ শতাংশ পুরুষের ১ হাজার ৩৩২টি মামলা ছিল। আদালতের বিচারপ্রার্থীরা মোট ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
‎স্খানীয় সরকারের উপপরিচালক আরিফুল ইসলাম সরদারের সভাপতি ত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, এভিসিবি -৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুজাহিদ ও মোঃ আতিকুল ইসলামসহ অন্যরা।
‎সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

12 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

15 hours ago