ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না পেয়ে ট্যাম্পুস্ট্যান্ডে ভাঙচুরঃ জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার সহযোগী গ্রেফতার

ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না পেয়ে মাহিন্দ্রা (ট্যাম্পুস্ট্যান্ডে) দখলে নিতে হা-মলা চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার সহযোগী আনন্দ শুভ্র রায়কে গ্রে-ফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ওয়্যারলেস পাড়া থেকে তাদের গ্রে-ফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুর জেলা মাহিন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আ-সামি করে কোতোয়ালি থানায় মা-মলা করেন। মা-মলায় যুবদল নেতা মাসুদুর রহমানকে ৬ নম্বর এবং আনন্দ শুভ্র রায়কে ৭ নম্বর আ-সামি করা হয়। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহিন্দ্রা স্ট্যান্ডে হামলা চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করেন জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমানের পক্ষের লোকজন। ভাঙ-চুরে বাধা দিলে ১০ জন চালককে মা-রধর করেন হা-মলাকারীরা। পরে আ-হতদের হাসপাতালে ভর্তি করা হয়।
মা-মলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের এসআই সাহেব আলী জানান, ‘এই মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রে-ফতার করা হয়েছে। অন্যদের গ্রে-ফতারে অভিযান চলছে।’
ফরিদপুর জেলা মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ও মাহিন্দ্রা মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে স্ট্যান্ড থেকে প্রতিটি ট্রিপে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। গত ১৫ দিন ধরে মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে যাত্রী ওঠানো নিয়ে তর্কাতর্কির অজুহাতে স্ট্যান্ডে হামলা চালানো হয়। স্ট্যান্ডটি দখলে নিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহিন্দ্রা স্ট্যান্ডে এ হামলা চালান জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমানের পক্ষের লোকজন।
ফরিদপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago