নিউইয়র্কে মির্জা ফখরুলকে হেনস্তার খবর অপপ্রচার: যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্তার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানে পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যদি দক্ষতার পরিচয় দিত, তবে নিউইয়র্কে এমন কর্মকাণ্ডের সাহস কেউ পেত না। তিনি অভিযোগ করেন, দেশে–বিদেশে আওয়ামী লীগ ও তার সহযোগীরা বিচারহীনতার সুযোগ নিচ্ছে।

রিজভী বলেন, এখনো ষড়যন্ত্র, নীলনকশা ও মাস্টার প্ল্যান শেষ হয়নি। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক আতাত নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের সহযোগীদের খোলস খুলে বের করা হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দৃঢ়তা দেখালে, নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, অধ্যাপক আলমগীর হোসেন, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

36 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago