‘দিল্লির বাবা স্বামী চৈতন্যানন্দ ওরফে পার্থ সারথির’ বিরুদ্ধে ১৭ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ভারতের দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় একটি আশ্রমের পরিচালকের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এরইমধ্যে ১৭ জন তার নামে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ (বুধবার) এক প্রতিবেদনে একথা জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, যৌন হেনস্তার অভিযোগে শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, অর্থনৈতিকভাবে দুর্বল (ইডব্লিউএস) ক্যাটাগরিতে বৃত্তি দেয়ার মাধ্যমে স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছাত্রীদের হয়রানি করতেন তিনি।

পুলিশ জানায়, অন্তত ৩২ জন ছাত্রীর মধ্যে ১৭ জন স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা, অশালীন বার্তা পাঠিনো এবং জোরপূর্বক শারীরিকভাবে স্পর্শ করার অভিযোগ এনেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, নারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা অভিযুক্তের চাহিদা পুরণে তাদের চাপ দিয়েছেন।

শিক্ষার্থীরা দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল আশ্রমে কর্মরত কিছু ওয়ার্ডেন। তাদের এসকল অভিযোগের ভিত্তিতে স্বামী চৈতন্যানন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম জেলার উপপুলিশ কমিশনার অমিত গোয়েল।

পুলিশ জানিয়েছে, ঘটনার স্থান ও অভিযুক্তের ঠিকানায় অভিযান চালানো হয়েছে। তবে এখনো অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশের একাধিক পুলিশ টিম।

তদন্তে পুলিশ অভিযুক্তের ব্যবহৃত একটি ভলভো গাড়ি ইনস্টিটিউটটির বেসমেন্ট থেকে জব্দ করেছে। যাচাই করে দেখা গেছে, গাড়িটিতে জাল কূটনৈতিক নম্বরপ্লেট (৩৯ ইউএন ১) ব্যবহার করা হয়। অভিযোগ প্রকাশ্যে আসার পর আশ্রম প্রশাসন চৈতন্যানন্দকে সরিয়ে দিয়েছে তার পদ থেকে। এছাড়া বহিষ্কারও করা হয়েছে তাকে।

প্রতিষ্ঠানটি পরিচালনাকারী দক্ষিণম্নয় শ্রী শারদা পীঠ, শ্রীঙ্গেরি একটি বিবৃতি জারি করে বলেছে, স্বামী চৈত্যানন্দের আচরণ ও কার্যকলাপ অবৈধ, অনুপযুক্ত। অভিযুক্তের সাথে সকল সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দিয়েছে তারা।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago