জাতিসংঘের অধিবেশনে যে বার্তা দিলেন কাতারের আমির

মঙ্গলবার গভীর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজা সংকট, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং বৈশ্বিক শান্তি প্রচেষ্টার বিষয়ে তার দেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। এছাড়াও সম্প্রতি দোহার কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে ইসরাইলের “বিশ্বাসঘাতক” হামলার নিন্দা জানিয়েছেন। তার দেওয়া ভাষণে চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজায় ইসরাইলি হামলার সমালোচনা

কাতারের আমির গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, ইসরাইল যুদ্ধকে ব্যবহার করছে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। এছাড়াও ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এ হামলার পরিণতি কেবল গাজাতেই নয়, বরং পশ্চিম তীর এবং আল-আকসা মসজিদ পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা

তিনি জানান, কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড এসব প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে বলে তিনি আভাস দেন।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান

কাতারের আমির পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করেন এবং অন্যান্য দেশগুলিকেও আহ্বান জানান। এছাড়াও বাকি দেশগুলোকে উদ্দেশ্য তিনি বলেন নীরবতা কেবল গণহত্যা এবং দখলদারিত্ব অব্যাহত রাখতে সহায়তা করে।

আন্তর্জাতিক শান্তি ও সংলাপে কাতারের ভূমিকা

তিনি বিশ্বমঞ্চে কাতারকে একটি বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেন। ইউক্রেন, আফ্রিকা, সিরিয়া, লেবানন ও সুদানে শান্তি প্রচেষ্টায় কাতারের সক্রিয় অংশগ্রহণের কথা জানান। একইসঙ্গে তিনি আগামী বছরের সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন এবং ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago