বগুড়া আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে আয়োজনটি করা হয়। ‘জুলাই-২৪ এর স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা’ নিয়ে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ নেয় ওই কলেজের একাদশ শ্রেণীর দুটি দল। বেডোর বাস্তবায়নে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগীতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী এবং সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক সানজিদা হক। বিচারকের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মাসুদ রানা, ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফিরোজা আক্তার ও বাংলা বিভাগের প্রভাষক সুলতান মাহমুদ। পক্ষে দলে অংশ নেয় মিনা, জিনিয়া ও কুরছিয়া এবং বিপক্ষ দলে অংশ নেয় তিথি, কেয়া ও মিশু। প্রতিযোগিতায় পক্ষ দল চ্যাম্পিয়ন এবং বিপক্ষে দল রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় মিনা। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও মেডেল তুলে দেন বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী (ইউপিসি) তরিকুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, প্রভাষক ফারুক হোসেন প্রমূখ।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

36 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago