নারীর নিরাপত্তা বিধানে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন:রায়গঞ্জ জামায়াতের মহিলা সমাবেশে ডঃ আঃ সামাদ

সিরাজগঞ্জে  রায়গঞ্জ উপজেলা ধানগড়া ইউনিয়ন  জামায়াতের মহিলা বিভাগের সমাবেশে ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ বলেছেন  নারীর  নিরাপত্তা বিধানে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন।
২৪ সেপ্টেম্বর বুধবার ১০ ধানগড়া ইউনিয়নের ১নং  ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানগড়া ইউনিয়ন শাখা,
, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী,ও  জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, রায়গঞ্জ,তাড়াশ, সলঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মোঃ নাসির উদ্দিন, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা,মাওঃ মোঃ আঃ কালাম বিশ্বাস, নায়েবে আমির উপজেলা জামায়াত । ডাঃ মোঃ কামরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখা, ও কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ জাকারিয়া হোসাইন, মোছাঃ হালিমা হক উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি পৌরসভা সহঃ সেক্রেটারি মনিরুল ইসলাম জাফর, মোঃ মোজাফ্ফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী,ও রায়গঞ্জ পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ড সভাপতি,  পৌর যুব জামায়াতের সভাপতি মোঃ মনিরুজ্জামান প্রমুখ । এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
সমস্ত এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে এই সমাবেশ ইউনিয়নের শতশত মহিলা স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে যত সরকার এসেছে এই নারীদের সাথে প্রতারণা করছে। তারা নারী অধিকারের নামে নারীদের লাঞ্ছিত করেছে, তাদের রাস্তায় নামিয়ে বেইজ্জত করেছে । ইসলাম ই কেবল নারীরা অধিকার ও নিরাপত্তা বিধান করতে সক্ষম।
বিকেল ৩টা থেকে রায়গঞ্জ পৌরসভা কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন, ও হিন্দু ধর্ম অবলম্বীদের সাথে মতবিনিময় করেন, এবং পৌর এলাকার হিন্দুদের মাঝে গণসংযোগ করেন। এলাকার হিন্দু নেতারা বলেন আমরা বিশ্বাস করি বিধর্মীদের নিরাপত্তার জন্য জামায়াতের ক্ষমতা আশা দরকার। কারণ ইতিপূর্বে যারাই ক্ষমতায় এসেছে আমাদের শুধু ব্যবহার করেছে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে ।
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

32 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago