পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া আক্তার (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের পালোয়ান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার ওই গ্রামের মফিজ হাওলাদারের ছোট মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সাদিয়া। একপর্যায়ে সবার অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সাদিয়ার মা রেখসোনা বেগম মেয়েকে না পেয়ে পরিবারের অন্যদের নিয়ে খোঁজ শুরু করেন। পরে শিশুটির বড় বোন সামিয়া বাড়ির পেছনের একটি পুকুরে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় সাদিয়াকে দেখতে পান।
স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…