দুমকী উপজেলায় মাদকের ছড়াছড়ি: হাত বাড়ালেই মিলছে মাদক!

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গ্রমেও মাদকের রমরমা বাণিজ্য এখন ওপেন সিক্রেট। স্থানীয়দের অভিযোগ—”হাত বাড়ালেই মিলছে মাদক”। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এখানে যেন সহজলভ্য পণ্যে পরিণত হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের মধ্যেই মাদকাসক্তির হার সবচেয়ে বেশি। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা মাদক ব্যবসায়ীরাই এর মূল চালিকাশক্তি বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কায় আছি। প্রতিদিন স্কুলে পাঠালেও মনে ভয় কাজ করে—না জানি কার পাল্লায় পড়ে যায়।”
এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের মাঝে মাঝে অভিযান চালালেও তা লোক দেখানো বলে মনে করছেন অনেকে।
একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “এভাবে চলতে থাকলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”দ্রুত পদক্ষেপের দাবি:
এলাকাবাসী দ্রুত এবং কার্যকর অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তরুণদের পুনর্বাসন ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানান তারা।

পটুয়াখালী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago