অস্টগ্রামে আনসার ভিডিপি কর্মকর্তা রমজান সরকারি অফিসকে বানিয়েছেন বেডরুম : তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে করলেন কুরুচিপূর্ণ আচরণ

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক কুরুচিপূর্ণ আচরণের শিকার হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব সম্পর্কিত তথ্য জানতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি। তারা জানান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রমজান মিয়া অযথা ক্ষিপ্ত হয়ে বলেন, “আমরা বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন?”—এ ধরনের অশোভন মন্তব্যের মাধ্যমে তিনি সরকারি অফিসকেই বেডরুম হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মোঃ রমজান মিয়া পূর্বে কটিয়াদি উপজেলায় কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। এছাড়া তিনি নিজেও স্বীকার করেছেন, কটিয়াদিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটিয়েছিলেন।

এ বিষয়ে জেলা আনসার ভিডিপি কমান্ডারকে ফোন করা হলে, তিনি অভিযোগ গ্রহণের কথা বললেও ব্যস্ততার কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একই সঙ্গে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তারও রমজান মিয়ার পক্ষপাতিত্ব করায় কোনো পদক্ষেপ নেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আপনারা লিখিত অভিযোগ দিন, আমি আনসার ভিডিপি কতৃপক্ষে তা জানাব। বিষয়টি সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না।”

ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন, মোঃ রমজান মিয়ার সকল আচরণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দৈনিক ইনকিলাবের ক্যামেরায় রেকর্ড হয়েছে।

স্থানীয়রা পরিস্থিতি সামাল দেন। সাংবাদিক মহল এই ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছে, একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago