রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. সুজন মণ্ডল (২৯) কে ফরিদপুর কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সুজন রাজবাড়ী সদর উপজেলার মুকিদহ গ্রামের মো. মকিম মণ্ডলের ছেলে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন (মামলা নং-২৭, তারিখ-২৪/০৭/২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহযোগিতা চাইলে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং প্রযুক্তির সহায়তায় সুজন মন্ডলকে গ্রেপ্তার করে।
র্যাব-১০ জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে ঢুকে সুজন মণ্ডলসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমজাদ খান মারা যান।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…