বগুড়ার আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়া সদরকোর্ট থেকে পলাতক হত্যা মামলার আসামি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
দুপচাঁচিয়া থানার মামলা নং- ০৮, তারিখ: ১০-০৭-২৫ খ্রিঃ, ধারা- ৩৯৪/৩০২/৩৪ দণ্ডবিধির মূল আসামি মোঃ রফিকুল ইসলাম রফিক (পিতা- আকন্দ, সাং- বশিকোড়া চকপাড়া, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া) হাজিরার জন্য জেলা কারাগার বগুড়া হতে প্রিজন ভ্যানে করে চীফ জুডিশিয়াল আদালত বগুড়ায় আনা হয়।গতকাল (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫৫ মিনিটে আদালতের দোতলার হাজতখানা থেকে অন্যান্য আসামিদের সাথে তাকে কারাগারে ফেরত নেওয়ার সময় সিঁড়ি থেকে নীচে নামার পথে কৌশলে পালিয়ে যায়। ঘটনাটি প্রকাশ পাওয়ার পরই জেলা ডিবি ও থানা পুলিশ যৌথভাবে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।  অবশেষে আজ ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে আদমদীঘী থানাধীন বাগিচাপাড়া এলাকা থেকে পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করতে সক্ষম হয় দুপচাঁচিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago