গণপূর্ত শেরেবাংলা নগর-১ এর নির্বাহী প্রকৌশলী আওয়ামী দোসর লতিফুল ইসলাম ঘুষ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপুটে প্রভাব দেখিয়ে অনিয়ম ঘুষ,দুর্নীতির, স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন গণপূর্ত বিভাগের শেরেবাংলা নগর-১ এর নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম । একাধিক মামলার আসামি হয়েও রয়েছেন বহাল তবিয়তে। তিনি একজন সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক দলের নেতার মতন আচরণ করতো। জুলাই অভ্যুত্থানের ঘটনায় ছাত্র আন্দোলন দমাতে সরাসরি আর্থিক সহযোগিতাসহ সব ধরনের রসদ সরবরাহের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গোপনে ও প্রকাশ্যে মিছিল মিটিংয়ের উপর আক্রমনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণপূর্তের প্রকৌশলী সহ ৯৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সেই মামলায় নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম এর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করায় জুলাই তাঁকে পুরস্কার হিসেবে গনপুর্ত বিভাগের শেরেবাংলা নগর -১ এর নির্বাহী প্রকৌশলীর পদটি বাগিয়ে নেন তিনি। সুত্রে আরও যানা গেছে, বিগত লীগ সরকারের দোসর সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এর ছত্র ছায়ায় থেকে ঘুষ, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছিলেন পতিত লীগ সরকারের দোসর প্রকৌশলী লতিফুল ইসলাম। পতিত সরকারের আমলে গণপূর্ত অধিদপ্তরের কর্মরত দাপুটে অফিসার হিসেবে বেশ সুনাম ছিল ঘুষখোর,দুর্নীতিবাজ লতিফুল ইসলাম এর নাম।

জানা গেছে গণপূর্ত শেরেবাংলা নগর -১ এ কর্মরত থেকে ঘুষ, দুর্নীতি , চালিয়ে আসছে নিজের খেয়াল খুশি মতো। তাঁর অধিনে ছিল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় মানসিক হাসপাতাল, শিশু হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল ,সংসদ ভবনসহ সরকারি একাধিক স্থাপনার মেরামত, সংস্কার কাজ সম্পন্ন করেছেন নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম। কাজের বিপরীত অতিরিক্ত দরে মালামাল কেনাকাটা, পছন্দের ঠিকাদার কে কাজপাইয়ে দিতে আহ্বান কৃত টেন্ডারের গোপন দর প্রদান করা এবং তাঁর অধিনে নির্মাণ, সংস্কার কাজের বিপরীতে প্রাক্কলন তৈরির সময় অস্বাভাবিক দর নির্ধারণ করা। জোর পুর্বক জুনিয়র অফিসার দেরকে দিয়ে তাৎক্ষণিক তাঁর মনগড়া বানানো প্রাক্কলনে সাক্ষর করতে বাধ্য করেছিলেন সৈরাচারী পতিত লীগ সরকারের দোসর লতিফুল ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তারা দৈনিক স্বাধীন কাগজ কে জানান। এছাড়াও খুলনায় কর্মরত থাকাকালে সেখানেও ঘুষ, দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক তিনি নির্বাহী প্রকৌশলী থেকে পদোন্নতির জন্য মরিয়া হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধরনা দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে দাপুটে নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম এখন বিএনপি পন্থী বনে গেছেন।
সূত্রের বরাতে জানা গেছে , গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কার্যালয়ের একাধিক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী একাধিক হত্যা মামলার আসামি হলেও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন । তাঁদের মধ্যে প্রকৌশলী লতিফুল ইসলাম জুলাই-অগাস্টে আন্দোলন দমনে কোটি কোটি টাকা জোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনিসহ অনেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা আছে এবং তদন্ত চলছে। এ ছাড়াও আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতিতে সামনের সারিতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, লতিফুল ইসলাম কে বারবার পুরস্কৃত করা হয়েছে।

মামলার পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম এখন ও বহাল তবিয়তে অফিস করছেন। নেই তাঁর মাঝে কোন গ্রেপ্তার আতঙ্ক। তাঁর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা যার নং সি আর ৬৩/২৫ থানার এফ আই আর মামলা নং ০৬ তারিখ ০৩ মার্চ ২০২৫। অন্যদিকে দুর্নীতির দায়েও লতিফুল ইসলাম কে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানা গেছে। আওয়ামী লীগের দোসর অনেক কর্মকর্তা কর্মচারীদের কে দেশের বিভিন্ন জেলায় বদলী করা হলেও নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম অদৃশ্য কারণে এখনো ঢাকায় রয়েছেন বহাল তরিয়াতে।

গণপূর্ত সূত্র বলছে,প্রধান প্রকৌশলী শামীম আখতারের একান্ত সুবিধাভোগী ও আস্থাভাজন লতিফুল ইসলাম। গণপূর্তের সকল অপকর্মের মূল হোতা লতিফুল ইসলাম শামীম আখতারের আস্থাভাজন হওয়ায় তাঁর অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লতিফুল তাঁর সকল অপকর্ম আড়াল করতে গনপুর্ত অধিদপ্তরের প্রধান কার্যলয়ের প্রধান অতিরিক্ত প্রকৌশলীদের ম্যানেজ করেন। এ কারণে তাঁর ঘুষ, দুর্নীতি, অনিয়মের, স্বেচ্ছাচারিতা নির্বিঘ্নে চালিয়ে আসছেন ।

লীগের দোসর হিসেবে পরিচিত লতিফুল ইসলামসহ অনেকের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রামপুরা ও সাভার থানায় পৃথক পৃথক হত্যা মামলা হয়েছে। আবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেও। এদের মধ্যে লতিফুল সহ অনেকেই ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সক্রিয় সদস্য।

বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় লতিফুল ইসলামসহ কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডসহ দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁরা বিগত সরকারের সময় সুযোগ-সুবিধা ভোগ ও দুর্নীতি-অনিয়ম করেছেন, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত বলে মনে করেন গণপূর্ত অধিদপ্তরের কর্মরত নিরীহ সাধারণ কর্মকর্তা- কর্মচারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকৌশলী দৈনিক স্বাধীন কাগজ কে জানান, এখানে যাদের হাতে ক্ষমতা থাকে তাদের ইচ্ছায় সব হয়। ছাত্র-জনতা হত্যার পাশাপাশি অনেকে দুর্নীতির সঙ্গেও জড়িত। তারা এখন পদোন্নতি নেওয়ার জোর তদবির চালিয়ে আসছেন। তবে এর আগে লতিফুল ইসলামসহ গণপূর্তের এসব বিতর্কিত প্রকৌশলীরা জি-কে শামীমের সঙ্গে সখ্যতা গড়ে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। এখনো তাঁরাই আবার বেপরোয়া হয়ে ঘুষ, দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। গনপুর্ত অধিদপ্তরের সকল কর্মকর্তাদের নিকট সুপরিচিত মিষ্টার ১৫/. নামে মহা ঘুষখোর দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম।

এসব অনিয়মের বিষয় বক্তব্য জানতে লতিফুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোনকল গ্রহণ করেননি। হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলেও কোনো জবাব মেলেনি।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago