বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ভারতের দৈনিক ‘এই সময়’–এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করছে।
তিনি জানান, বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজ লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে বলেন, ‘সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি’।
শায়রুল কবির খান বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়।”
এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের প্রতি মহাসচিবের নির্দেশনা অনুযায়ী তিনি অনুরোধ করেন, উক্ত সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…