নিউইয়র্কে হামলা, আ.লীগের বিচারসহ তিন দাবি এনসিপির

নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দাবিগুলো উত্থাপন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের উত্থাপিত দাবিগুলো হলো-

১. নিউইয়র্কে এনসিপি সদস্য সচিবসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলা করা সকল হামলাকারীদের চিহ্নিতকরণ করে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

২. ফ্যাসিবাদের জামানায় ফরেইন মিনিস্ট্রিতে নিয়োগকৃত আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে এবং উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে।

৩. জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিত করা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

নিউইয়র্কে দলটির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ও নেতাদের উদ্দেশ্য করে আওয়ামীদের ভর্ৎসনার ঘটনার পর এ জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।

এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং জবাবদিহিতা চাইবো- কেন বার বার এ ধরনের ঘটনাগুলো ঘটছে? কেন আমাদের বিদেশের অ্যাম্বাসিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না?

দাবি ও কর্মসূচি

হামলার ঘটনার প্রতিবাদে জানাপা কয়েকটি দাবি উত্থাপন করেছে:

>> হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।

>> নিউইয়র্কের কনস্যুল জেনারেলের পদত্যাগ।

>> নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।

>> ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত আওয়ামী সমর্থিত কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ।

হামলার প্রতিবাদে এদিন বিকেল ৫টায় শাহবাগে এনসিপি ঢাকার মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ও পালন করেছে দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী নাহিদা সারোয়ার নিভা, তাজনূভা জাবীন, সালেহ উদ্দিন সিফাত, আল আমিন, সাইফ মোস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

33 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago