মাদকের ভয়াবহতা রোধে শিবচর উপজেলা বিএনপির স্মারকলিপি

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছে শিবচর উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতারা বলেন, এলাকায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটছে। এতে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে।

বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাদকের শিকার হয়ে অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। মাদকসেবীর সংখ্যা বৃদ্ধির কারণে পারিবারিক অশান্তি, অপরাধ, চুরি-ছিনতাইসহ সমাজবিরোধী কর্মকাণ্ড বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে তাৎক্ষণিক প্রশাসনিক উদ্যোগ, আইনের কঠোর প্রয়োগ ও ব্যাপক জনসচেতনতা অপরিহার্য।

তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ, রাজনৈতিক দল এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, আবু জাফর চৌধুরী, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান)সহ দলীয় নেতাকর্মীরা।

ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, ‘শিবচর থেকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ উপজেলায় মাদকের ভয়াবহতা রোধে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি।’

অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

42 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago