পূবাইলের গডফাদার স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক বশির গ্রেপ্তার

গাজীপুরের পূবাইল এলাকায় ত্রাস সৃষ্টি করা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চিহ্নিত সন্ত্রাসী বশির আহমেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হায়দরাবাদ পুবেরটেক এলাকার চিহ্নিত ‘দেহ ব্যবসায়ী’ শ্যামলীর বাসা থেকে তাকে আটক করা হয়। ওই নারীর সঙ্গে বশিরের ‘বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি এলাকায় ছিল ওপেন সিক্রেট’।

বশির আহমেদ পূবাইল মেট্রো থানা এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের জোনাব আলীর ছেলে।

পুলিশ জানায়, বশিরের বিরুদ্ধে জমি দখল, হত্যা, হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। পূবাইল থানা ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, লুটপাট, জমি দখল ও প্রতিপক্ষকে হয়রানি করাই ছিল তার প্রধান কাজ।

স্থানীয় বাসিন্দারা জানান, বশির ছিলেন এলাকার ‘গডফাদার’। তার বিরুদ্ধে মুখ খুললেই ভুক্তভোগীদের ওপর নেমে আসত নানামুখী নির্যাতন। হাসিনা সরকারের পতনের পরও তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াতেন এবং প্রভাব খাটাতেন। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

একাধিক স্থানীয় ভুক্তভোগী অভিযোগ করে বলেন, বশির ও তার সহযোগীরা জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামলা করলে বাদীদের ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করতেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে বহু পরিবার এলাকা ছাড়া হয়ে পড়ে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার বশির আহমেদের বিরুদ্ধে থানায় হামলা-ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।’

গাজীপুর প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago