জবি ছাত্রী হলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসালেন ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী আবাসন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসালেন শাখা ছাত্রদল নেতা। তিনি শাখা ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য ও জুলাই আন্দোলনের অগ্রসর সৈনিক আবু বকর খান।

হলের তৃতীয় তলায় কমনরুমের পাশে স্থাপিত এ মেশিন থেকে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে সেবা পাবেন। যেখানে বাজারমূল্য ১০ টাকার প্যাড পাওয়া যাবে ৮ টাকায় এবং ৮ টাকার প্যাড পাওয়া যাবে ৬ টাকায়। অর্থাৎ প্রতিটি প্যাডে প্রায় ৩০ শতাংশ ভর্তুকি বহন করবে আবু বকর খানের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন “শহিদ সাজিদ মেডি, জবি”।

এর আগে গত জুলাই মাসে তিনি “শহিদ সাজিদ মেডি এইড, জবি” নামে একটি মেডিকেল সংগঠন প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানাবিধ চিকিৎসা কার্যক্রম পরিচালনা শুরু করেন।

এ বিষয়ে আবু বকর খান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। প্রশাসন তাদের চাহিদা পূরণে ব্যর্থ। তাই নিজের সামান্য উদ্যোগ থেকে এই প্রচেষ্টা নিয়েছি। ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জবিয়ান শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago