পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ৩ দিন ব্যাপী ৫২ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সফিকুল ইসলাম, , ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার, মোঃ বশিরুল আলম, মোঃ সাইফুল ইসলাম পাভেল প্রমুখ।এসময় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এবং প্রতিযোগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বালক বড় ও মধ্যম, বালিকা বড় ও মধ্যম প্রতিযোগিদের মধ্যে ১৮ টি ইভেন্টে উপজেলা পরিষদের দুটি পুকুরে সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।উল্লেখ্য বুধ ও বৃহস্পতিবার দলীয় খেলা ফুটবল বালক, বালিকা এবং দাবা বালক বালিকাদের উপজেলা পরিষদ মাঠ ও সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…