ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৫ঃ শিরোপা জয়ী ঈশ্বরগঞ্জ উপজেলা

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত ম্যাচে তারাকান্দা উপজেলাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দল।
আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনাল ম্যাচে খেলার ১৫ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক আরিফুল হকের ফ্রি-কিক থেকে এটাকিং মিডফিল্ডার বাবু বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮ মিনিটে লেফট উইংগার রাব্বুল দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। ফলে ২-০ গোলের জয় নিশ্চিত করে শিরোপা উৎসবে মাতে ঈশ্বরগঞ্জ উপজেলা।
দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকপূর্ণ মাঠে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। গ্যালারি মুখরিত হয় ‘ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ’ স্লোগানে।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, জেলা প্রশাসক মুফিদুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
টুর্নামেন্টে এটাকিং মিডফিল্ডার বাবু ম্যাচসেরা এবং অধিনায়ক আরিফুল হক টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আরিফুল হক বলেন, “আমাদের স্বপ্ন ছিল জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই জয় ঈশ্বরগঞ্জবাসীকে উৎসর্গ করছি।”
উল্লেখ্য, এবারের জেলা প্রশাসক গোল্ডকাপে জেলার ১৩টি উপজেলা দল এবং ময়মনসিংহ সিটির একটি দলসহ মোট ১৪টি দল অংশ নেয়।
ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago