বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেফতার

বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালাই ইউনিয়নের বার মাইলের তিন দীঘিগামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- স্বাধীন (৪২), রাকিবুল হাসান (১৮), মনিরুজ্জামান (২৪), জাকরিয়া (২০) ও মেজবাউল হাসান নাঈম (২২)। মঙ্গলবার বিকালে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ওই রাতে কুর্নিপাড়া বাজার থেকে পূর্ব দিকে পাকা রাস্তায় ৮-১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পাঁচজনকে আটক করে গণধোলাই দেয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দু’টি স্টিলের লাঠি ও দু’টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago