রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবু সাঈদ চত্বর এলাকা থেকে তাজহাট থানা পুলিশ তাকে আটক করে।
তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি শফিকুল।
ওসি আরও জানান, শফিকুল ইসলাম আন্দোলনের সময় সরাসরি হামলায় অংশ নেওয়া, বিস্ফোরণ ঘটানোসহ শিক্ষার্থীদের ওপর আক্রমণের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে তোলা হবে।
জানা যায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
গ্রেফতার শফিকুল রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। বর্তমানে তিনি রংপুর নগরীর আশরপুর চকবাজার প্রাইমারি স্কুলের পেছনে তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…