আর, এম, পিতে দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা মিটিং

আর, এম, পিতে দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা মিটিং হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন করতে সবার সহযোগিতা অপরিহার্য। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে সেইসাথে আরএমপি’র পক্ষ হতে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি পূজা উদ্‌যাপন কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সংক্রান্ত তথ্য আইন-শৃঙ্খলা জানানোর জন্য আহ্বান জানান। পূজা উপলক্ষ্যে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় জানান, দুর্গাপূজা কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মনিটরিং সেল গঠন করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সেনাবাহিনী, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ; বিভিন্ন রাজনৈতিক দলের ও ধর্মীয় সংগঠনের এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago