রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুটের ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে গরু লুটের ঘটনায় সজিব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সজিব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের উজ্জল শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, সজিব শেখ দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।” এ কর্মকর্তা আরও জানান, নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার মামলায় সজিব শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজাদ মোল্লার মামলায় ১০ জন ও এসআই সেলিম মোল্লার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলার মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

 

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago