গজারিয়ায় মেনিনজাইটিস রোগে আক্রান্ত শিশুর পাশে বিএনপি নেতা কামরুজ্জামান রতন

মুন্সিগঞ্জের গজারিয়ায় দুরারোগ্য মেনিনজাইটিস রোগে আক্রান্ত ৬ বছর বয়সী শাওনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন।

অসুস্থ শাওন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের শরীফ হোসেনের ছেলে। চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে সে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা শাওনকে সহয়তা করার জন্য বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের দৃষ্টিগোচর হয়।

এরই পরিপেক্ষিতে আজ মঙ্গলবার রাত ৭টার দিকে দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে তেতৈতলা গ্রামে গিয়ে শাওনের বাবা শরীফ হোসেনের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় দিন মজুর শরীফ হোসেনের কাছে অসুস্থ ছেলে শাওনের কথা শুনে আবেগাপ্লুত হন কামরুজ্জামান রতন।

এ সময় তিনি বলেন, দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। একই সাথে আমি মুন্সিগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাওনের চিকিৎসায় আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, বিএনপি নেতা আসলামুজোহা চৌধুরী তপন, দেওয়ান হারুন অর রশিদ, মিজানুর রহমান দেওয়ান, নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ, মমিন মৃধা,শাহাদাত হোসেন পান্নু, এমপি ইপু প্রধান, জহির ফরহাদ প্রমুখ।

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago